এক্সক্লসিভ
বন্ধুদের সঙ্গে গোসলে নেমে বাড়ি ফেরা হলোনা রহিমের
admin
• 16 Sep 2025, 05:57 PM
• পঠিত 3 বার
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসল করতে নেমে মোহাম্মদ রাহিম (২০) নামের এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহিম ওই কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন।
তার বাড়ি জামালপুর পৌরসভার রামনগর মহল্লায়। তিনি ওই এলাকার রেজাউল করিমের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, বিকেলে বন্ধুদের সঙ্গে কলেজের পুকুরে গোসলে নামেন রাহিম। সাঁতার কাটার একপর্যায়ে তিনি পানির গভীরে তলিয়ে যান। পরে বন্ধুরা খোঁজে না পেয়ে ৯৯৯ এ কল দেয়৷ খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. আজহারুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাহিমকে মৃত ঘোষণা করেন। বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





