Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বনানীতে নিষিদ্ধ আ: লীগ ও সহযোগী সংগঠনের ৭ জন গ্রেপ্তার

admin • 07 Aug 2026, 03:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বনানীতে নিষিদ্ধ আ: লীগ ও সহযোগী সংগঠনের ৭ জন গ্রেপ্তার

রাজধানীর বনানী এলাকায় মশাল মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা পুলিশ। আটককৃতরা হলো- মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং ৪ শিশু।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে অভিযান চা‌লি‌য়ে তা‌দের আটক করা হয়।

বনানী থানার বরাত দি‌য়ে ডিএম‌পির এডি‌সি (মি‌ডিয়া) নিয়াজ মে‌হেদী জানান, সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে প্রায় ১০০-১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশ্যে একত্রিত হয় ব‌লে থানা পুলিশের একটি টিম জানতে পারে। প‌রে থানা পুলিশ ঘটনাস্থলে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ৭ জনকে আটক করে।

 

তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, ১টি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে গে‌ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।