Thursday, 24 September 2026
শিরোনাম
৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরাহে পাঠালেন লুৎফুজ্জামান বাবর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ইবির একই হলের একই রুমে থাকা ৩ বন্ধু হলেন সহকারী জজ মাস্টার্স শেষ হওয়ার আগেই সিভিল জজ হলেন ইবি শিক্ষার্থী ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আ. লীগের পাল্টাপাল্টি স্লোগান হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলা, মারধরের শিকার তরুণী বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: কিশোর গ্রেপ্তার
জাতীয়

বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলা, মারধরের শিকার তরুণী

• 24 Sep 2026, 12:37 PM • পঠিত 31 বার
শেয়ার করুন:
বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলা, মারধরের শিকার তরুণী

রাজধানীর বনশ্রী এলাকায় পথকুকুরকে খাবার দেওয়াকে কেন্দ্র করে সুমাইয়া রহমান নামে এক তরুণীকে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বনশ্রী এফ ব্লকের ৮/৩ নম্বর সড়কের লাল মিয়া গলিতে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় বুধবার খিলগাঁও থানায় অভিযোগ দিয়েছেন সুমাইয়া। অভিযোগের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

 

 

সুমাইয়ার অভিযোগ, কয়েকটি পথকুকুরকে খাবার দেওয়ার সময় স্থানীয় একটি কাপড়ের দোকানের সামনে থাকা এক কিশোর তাকে সরে যেতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ২০ থেকে ২২ বছর বয়সী এক যুবক তাকে মুখে ঘুষি মারেন। পরে আরও কয়েকজন এসে তাকে কিল-ঘুষি ও লাথি মারেন।

 

 

প্রায় আধা ঘণ্টা ধরে তাকে মারধরসহ লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি। হামলায় তার মুখ, চোয়াল, চোখের নিচে ও হাতে আঘাত লাগে। বুধবার সকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

 

 

খিলগাঁও থানার ওসি সাইফুল ইসলাম সমকালকে বলেন, বুধবার সুমাইয়া থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগের পর বিকেলে সুমাইয়াকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে থানা–পুলিশ। কারা হামলায় জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।