Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বঙ্গভবনে যাচ্ছেন সেনাপ্রধান

admin • 05 Aug 2024, 06:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বঙ্গভবনে যাচ্ছেন সেনাপ্রধান

অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করতে বঙ্গবভবনে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার সন্ধ্যার দিকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন তিনি।

 

এর আগে, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সেনাপ্রধান বলেন, জনগণের সব দাবি পূরণ করা হবে। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

 

তিনি বলেন, দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। সংঘাত অরাজকতায় কোনো কিছু অর্জন সম্ভব না। সবাই মিলে সুন্দরভাবে দেশ পরিচালনা করবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।