Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ম্যাখোঁ

admin • 11 Sep 2023, 12:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ম্যাখোঁ

ঢাকা সফরের দ্বিতীয় দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুওয়েল ম্যাখোঁ। আজ সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

 

শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করন ম্যাখোঁ। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুকর ঘুরে দেখেন ফরাসি প্রেসিডেন্ট। জাদুঘরের সংরক্ষিত পরিদর্শন বইও স্বাক্ষর করেন মাঁখো।

 

এরপর গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তাঁর।

 

এর আগে তিনি ধানমন্ডি-৩২ নম্বরের বাসায় পৌঁছালে সেখানে তাঁকে স্বাগত জানান জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা ও তাঁর ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।