Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বঙ্গবন্ধুর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করলেন মেয়ে শেখ হাসিনা

admin • 29 Oct 2023, 01:00 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বঙ্গবন্ধুর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করলেন মেয়ে শেখ হাসিনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (মরণোত্তর) ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয়েছে।

 

আজ রোববার বেলা ১১টা ৫৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত বিশেষ সমাবর্তনে এ ডিগ্রি প্রদান করা হয়।

 

বঙ্গবন্ধুর পক্ষে এ ডিগ্রি গ্রহণ করেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর হাতে ডিগ্রি হস্তান্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

 

ডিগ্রি গ্রহণের পর বঙ্গবন্ধুর পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার স্বাক্ষর গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।