Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

admin • 04 Jul 2023, 08:16 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করেছে পানামার পতাকাবাহী জাহাজ এমভি এভার ভেনটেজ।

মঙ্গলবার সকাল ১১টায় ১ হাজার ৯৫২ দশমিক ৪৪২ মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি। দুপুর ২টা থেকে ওই জাহাজ থেকে বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রপাতি খালাসের কাজ শুরু হয়েছে বলে জানান মোংলা বন্দর কতৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে আসা জাহাজটি স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) শওকত আলী জানান, গত ২২ জুন ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে পানামার পতাকাবাহী জাহাজ এমভি এভার ভেনটেজ জাহাজটি।

পরে মঙ্গলবার সকাল ১১টায় বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙ্গর করে। জাহাজে থাকা ১ হাজার ৯৫২ দশমিক ৪৪২ মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি দুপুর ২টা থেকে বন্দর জেটিতে খালাসের কাজ শুরু হয়েছে। তিন থেকে চার দিনের মধ্যে বঙ্গবন্ধু রেলসেতুর এসব যন্ত্রপাতি খালাসের পর নদীপথে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে পাঠিয়ে দেওয়া হবে।

এর আগে ২১ ফেব্রুয়ারি এমভি জুপিটার, ৫ মার্চ এমভি হাইডং ৯ ও ১৭ মে এমভি সান ইউনিটি নামে তিনটি জাহাজ ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।