Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বগুড়ায় চার কয়েদি পালানোর ঘটনায় তিন কারারক্ষী বরখাস্ত

admin • 27 Jun 2024, 12:37 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বগুড়ায় চার কয়েদি পালানোর ঘটনায় তিন কারারক্ষী বরখাস্ত

বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনায় তিনজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া কয়েকজনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, তিনি এ ধরনের ব্যবস্থা নেওয়ার কথা শুনেছেন। এটি তার বিষয় নয়। এটি কারা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।

এ ব্যাপারে জানতে জেল সুপার মনির হোসেনকে মোবাইল ফোনে কল করলে তিনি তা রিসিভ করেননি।

গত মঙ্গলবার (২৫ জুন) দিনগত রাতে জেলা কারাগারের জাফলং কনডেম সেলের ছাদ ফুটো করে পালিয়ে যান চার আসামি। পরে তাদেরকে চেলোপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।