বগুড়া কলেজে নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া কলেজের সাবেক সভাপতি মোঃ সহিদ উন নবী সালাম।
বগুড়া কলেজের সভাপতি মোঃ আদিল শাহরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ,সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সভাপতি মোঃ রুস্তম আলী, বগুড়া জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির গ্রাম সরকার বিষয় সহ-সম্পাদক ও পৌর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, জেলা বিএনপির সহকারী শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নূর মোহাম্মদ রিপন,বিসিডিএসের সভাপতি ও জেলা বিএনপির নির্বাহী সদস্য এ.কে.এম ফজলুর রহিম (টিপু), বগুড়া কলেজের অধ্যক্ষ এ.কে.এম. মঈন উদ্দিন, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানে নবীন-শিক্ষার্থীদের বরণ,মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দিনব্যাপী আয়োজনটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।





