Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

বকশীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ডিএসসিসির বিদ্যুৎকর্মী নিহত

admin • 29 Aug 2023, 09:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বকশীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ডিএসসিসির বিদ্যুৎকর্মী নিহত

রাজধানীর চকবাজার থানার বকশীবাজার উমেশ দত্ত রোডে বিদ্যুৎস্পৃষ্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিদ্যুৎকর্মী শেখ শাহিন (৪৫) নিহত হয়েছেন।

শাহিনের বাড়ি বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি ঢাকার নবাবগঞ্জ এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাত পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাহিনের সহকর্মী মনির বলেন, আমরা সবাই ডিএসসিসির অঞ্চল ৩ এর বিদ্যুৎ বিভাগে কাজ করি। আজ রাত ৮টার দিকে নষ্ট হয়ে যাওয়া লাইট পরিবর্তন করে নতুন লাইট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে মই থেকে নিচে পড়ে যান তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি চকবাজার থানাকে জানিয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।