Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ফ্ল্যাট থেকে মাসহ ৪ সন্তানের মরদেহ উদ্ধার

admin • 26 Dec 2023, 02:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ফ্ল্যাট থেকে মাসহ ৪ সন্তানের মরদেহ উদ্ধার

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরের একটি ফ্ল্যাট থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্যারিস থেকে ৪১ কিলোমিটার (২৫ মাইল) দূরে অবস্থিত মেক্স শহর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। খবর বিবিসির

 

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, মরাদেহগুলো এক নারী এবং তার চার সন্তানের। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলে প্রসিকিউটররা নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানিয়েছে, নিহত নারীর স্বামীকে খুঁজছেন তারা। ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

 

প্যারিসে সাম্প্রতিক সময়ে শিশু হত্যার ঘটনা বেশ বেড়ে গেছে। গত নভেম্বরের শেষের দিকে ৪১ বছর বয়সী এক ব্যক্তি তার চার থেকে ১১ বছর বয়সী তিন মেয়েকে হত্যা করার কথা স্বীকার করেন। প্যারিসের দক্ষিণ-পূর্ব শহরতলির আলফোর্টভিলে শহরের পুলিশ ওই শিশুদের মরদেহ উদ্ধার করে।

 

এর আগে গত অক্টোবরে, এক পুলিশ সদস্য তার তিন মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন। ভাল-ডিওইসির ভেমার্স এলাকায় ওই ঘটনা ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।