Thursday, 3 September 2026
শিরোনাম
লাইফস্টাইল

ফ্রিজেও কাঁচা মরিচ পচে যাচ্ছে? দীর্ঘদিন ভালো রাখার কৌশল

admin • 17 Jan 2023, 10:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ফ্রিজেও কাঁচা মরিচ পচে যাচ্ছে? দীর্ঘদিন ভালো রাখার কৌশল

ঝাল খেতে অনেকেই ভালোবাসেন। তাইতো অনেকেই ভাতের সঙ্গে কাঁচা মরিচ খান। তাছাড়া তরকারিতেও কাঁচা মরিচের ব্যবহার হয়। কাঁচা মরিচ একসঙ্গে অনেকগুলো কিনে এনে তা ফ্রিজে রেখে খান অনেকেই। তবে দেখা যায় কিছুদিন না যেতেই সেগুলো পচে যাচ্ছে।

ফ্রিজে রাখার পরও মরিচ পচে গেলে তা একটু কষ্টকরই বটে। তবে সঠিক পদ্ধতিতে কাঁচা মরিচ সংরক্ষণ করতে পারলে তা দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। তাই জেনে নিন সহজ ও সঠিক পদ্ধতিতে কাঁচা মরিচ সংরক্ষণ পদ্ধতিটি-

১। বাজার থেকে কাঁচা মরিচ কিনে আনার পর একটা পরিষ্কার কাপড়ে সেগুলো বিছিয়ে বাতাসে ভালো ভাবে পানি শুকিয়ে নিন।   তারপর মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিন। ২। পচা বা আধা পচা মরিচ গুলো আলাদা করে ফেলে দিন। ৩। শুকনো পলিথিন ব্যাগে ভালো কাঁচা মরিচগুলো ভর্তি করে বায়ুশূন্য করে নিন।  ৪। এবার পলিথিনের মুখটা ভালোভাবে পেচিয়ে ফ্রিজে রাখুন। এই পদ্ধতিতে কাঁচা মরিচ বেশিদিন ভালো থাকবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।