Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকের আত্মহত্যা

admin • 17 Jul 2026, 06:01 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকের আত্মহত্যা

‘বিদায় পৃথিবী, সুখে থেকো’ ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে ছাকিন হোসেন (২৭) নামে যশোরের স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে যশোর সদরের শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

 

ছাকিন ওই এলাকার রমজান আলীর ছেলে। তিনি স্থানীয় দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার ছিলেন।

 

পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পারিবারিক নানা সমস্যায় ভুগছিলেন ছাকিন। রাতে নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস দেন তিনি। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানান, স্বজনরা মৃত অবস্থায় তাকে জরুরি বিভাগে নিয়ে আসেন। স্বজনরা জানান, এর আগে ওইদিন দুপুরে তিনি আত্মহত্যার উদ্দেশে বিপুল সংখ্যক ঘুমের ট্যাবলেট খান। এ খবর পেয়ে সহকর্মীরা তার বাড়িতে যান।

 

তার সহকর্মী রাব্বী আল আমিন জানান, তার বাড়িতে গিয়ে পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। ছাকিনকে তার স্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। ছাকিন সন্ধ্যায় অফিসে যাওয়ার কথাও বলেছিলেন। কিন্তু তিনি আর আসেননি। আমরা পরে তার আত্মহত্যার খবর জানতে পারি।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয়াদি নিয়ে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। যে কারণে তার স্ত্রী গত ঈদুল ফিতরের পরের দিন বাবার বাড়িতে চলে যান এবং আর ফিরে আসেননি। এ নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন ছাকিন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।