Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় জেলার খবর

ফেসবুকে প্রেম, বিয়ে করতে এসে থানায় ভারতীয় তরুণী

admin • 27 Aug 2022, 03:57 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ফেসবুকে প্রেম, বিয়ে করতে এসে থানায় ভারতীয় তরুণী
প্রেমের টানে ভারতীয় এক কিশোরী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে ছুটে এসেছেন।এরই মধ্যে ভারত থেকে আগত পূজা বিশ্বাসকে (১৬) বিয়ের আসর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ আগস্ট) বিকালে বোয়ালমারী থানার অফিসার (ওসি) মুহাম্মদ আবদুল ওহাব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে বোয়ালমারীতে আসেন ওই কিশোরী।   পরে রাতেই তাদের বিয়ের আয়োজন করা হয়। এ সময় বিয়ের আসর থেকে পুলিশ তাদের আটক করে। উদ্ধারকৃত কিশোরীকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে এবং আটককৃত তন্ময়কে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়।   পূজা বিশ্বাস কলকাতার নদীয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকার সুনীল দাসের মেয়ে। স্থানীয় সূত্রে জানাযায়, বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামের তন্ময় রাজবংশি (২১) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ওই কিশোরী ভারত থেকে শুক্রবার বোয়ালমারীতে চলে আসেন। এরপর তন্ময় রাজবংশির ভগ্নীপতি, পোয়াইল গ্রামের বাসিন্দা গোপাল রাজবংশির বাড়িতে উঠে।   সেখানে রাতে বিয়ের আয়োজন করা হয়। পরে রাত ১১টার দিকে দুজন বিয়ের পিরিতে বসেন। এ সময় থানা পুলিশ খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে এবং তন্ময়কে আটক করে।   এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার (ওসি) মুহম্মদ আব্দুল ওহাব বলেন, ফেসবুকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের টানেই ছুটে এসেছে। কিশোরী কোন ভিসা, পাসপোর্ট নেই। বয়সও কম। তাকে তন্ময় রাজবংশি ফুসলিয়ে ও প্রেমের সম্পর্ক গড়ে তুলে কি কারণে এদেশে এনেছে, সে জন্য ৫৪ ধারায় তাকে আদালতে পাঠানো হয়েছে।   তদন্ত করে দেখা হবে কি কারণে ওই কিশোরীকে আনা হয়েছে। অপরদিকে ওই কিশোরীকে আদালতের মাধ্যমে কিশোর সংশোধন কারাগারে পাঠানো হয়েছে
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।