ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ডে ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করে বেআইনিভাবে লেনদেনের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে সাধারণ গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানতে পেরেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।
বৃহস্পতিবার এক প্রতিবেদনের মাধ্যমে এমন সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিবেদনে জানানো হয়, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এসব সাইবার অপরাধীরা প্রতিনিয়ত দেশের ব্যাংকগুলোর গ্রাহকদের হয়রানি করছে। এ ছাড়া, ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সাইবার আক্রমণের প্রবণতাও আশঙ্কাজনকভাবে বাড়ছে।
তাই ব্যাংকগুলোতে প্রতিটি লেনদেনের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতির ব্যবহারসহ ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহারে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।





