Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফুলবাড়িয়ায় বিস্ফোরণ: ব্র্যাক ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা আহত

admin • 07 Mar 2023, 07:22 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ফুলবাড়িয়ায় বিস্ফোরণ: ব্র্যাক ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা আহত

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ব্র্যাক ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন।

ব্রাক ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, আমাদের ব্যাংকের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কাঁচের টুকরার আঘাতে কয়েকজন আহত হয়েছেন।

 

তবে গুরুতর নয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরও জানান, ব্যাংক যে ভবনে, ওই ভবনে বিস্ফোরণ ঘটেনি।

এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস বলছে, ক্ষতিগ্রস্ত ভবনটি বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেকের থাকার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।