Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

ফারুকীর ব্রেইন স্ট্রোক, দোয়া চাইলেন তিশা

admin • 23 Jan 2024, 09:38 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ফারুকীর ব্রেইন স্ট্রোক, দোয়া চাইলেন তিশা

চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।

 

তার সামান্য ব্রেইন স্ট্রোক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে নিউরো আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ফেসবুকে দেয়া পোস্টে তিশা লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তার এর কাছে নিতেই ডাক্তার বললো এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউ তে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

 

তবে ফারুকী কোন হাসপাতালে চিকিৎসাধীন আছেন সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিশা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।