Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফরিদপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

admin • 19 Jan 2024, 09:25 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ফরিদপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও লেগুনার সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মনসুরাবাদের খাড়াকান্দিতে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

নিহতদের মধ্যে তিনজনের নাম–পরিচয় জানা গেছে। এরা হলেন– ফরিদপুরের ভাঙ্গার আড়ুয়াকান্দির আবু সাঈদের পুত্র মেহেদি মাতুব্বর (২৫), নোয়াকান্দার মৃত মোয়াজ্জেমের পুত্র হাফিজুল ইসলাম হাবু (৪০) ও মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক হতে আসা একটি লেগুনার সঙ্গে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

মো. খায়রুল আনাম আরও জানান, এতে এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজনের মতো। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।