Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্লট দুর্নীতির মামলায় জয়-পুতুলের ৫ বছরের কারাদণ্ড

admin • 27 Nov 2025, 12:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্লট দুর্নীতির মামলায় জয়-পুতুলের ৫ বছরের কারাদণ্ড

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় দুদকের করা পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। এর আগে, এই তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দেন আদালত।

এই মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকেও ১ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। মামলার আরেক আসামি সাইফুল ইসলাম সরকারকে খালাস দেয়া হয়েছে।

 

এর আগে, এই রায় ঘিরে আদালত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মোতায়েন করা হয় বিজিবি ও পুলিশ। এই তিন মামলায় শুরু থেকে শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।