Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

প্রেমের ‘অপরাধে’ বোনের মাথা কাটল রিয়াজ

admin • 22 Jul 2023, 07:53 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রেমের ‘অপরাধে’ বোনের মাথা কাটল রিয়াজ

ভারতের উত্তরপ্রদেশের ফতেপুর জেলায় ঘটেছে এক ভয়ানক ঘটনা। ছোট বোনের মাথা কেটে হত্যা করেছেন রিয়াজ (২২) নামের এক যুবক। এরপর সেই খণ্ডিত মাথা নিয়ে নিজেই পুলিশের কাছে ধরা দিতে থানায় যাচ্ছিলেন। কিন্তু পথেই পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বেশ কয়েক মাস ধরে ফতেপুর থানার এলাকার মিঠওয়ারার বাসিন্দা ১৮ বছরের আসিফার সঙ্গে পরিচয় হয় স্থানীয় চাঁদ বাবুর। পরিচয় পরে প্রেমের সম্পর্কে পরিণত হয়। গতকাল শুক্রবার সকালে প্রেমের সম্পর্ক নিয়ে বোনের সঙ্গে ঝগড়া হয়। এই সময় বাড়িতে রিয়াজ ও তার বোন ছাড়া আর কেউ ছিল না।

তর্কাতর্কি করার সময় হঠাৎ রিয়াজ কুড়াল নিয়ে আসেন। কুড়ালের কোপে ওই তরুণীর মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। সেই মাথা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে প্রতিবেশীরা থানায় ফোন করে জানান।

এনডিটিভি বলছে, কাটা মাথা নিয়ে রিয়াজ পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিলেন। পথেই পুলিশের হাতে আটক হন। পুলিশ বলছে, বোনকে হত্যার কথা স্বীকার করেছেন রিয়াজ।

অতিরিক্ত পুলিশ সুপার আশুতোষ মিশ্র জানিয়েছেন, রিয়াজ ধারালো অস্ত্র দিয়ে তার বোনের শিরশ্ছেদ করেন। মাথা হাতে নিয়ে থানায় যাওয়ার পথে পুলিশ তাকে আটক করেছে।

তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আশুতোষ মিশ্রের দাবি, জিজ্ঞাসাবাদে রিয়াজ স্বীকার করেছে যে সে তার বোনের সম্পর্কের জন্য রাগান্বিত ছিলেন। এই কারণে এই হত্যাকাণ্ড।

আশুতোষ মিশ্র আরো জানিয়েছেন, আসিফা সম্প্রতি একই গ্রামের বাসিন্দা চাঁদবাবুর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। ওই ঘটনার কয়েক দিন পরই পুলিশ আসিফাকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত পাঠায় এবং চাঁদবাবুকে জেলহাজতে প্রেরণ করে। আর গতকাল শুক্রবারই ঘটল এমন ঘটনা।

সূত্র : এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।