Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

প্রেমিকের সঙ্গে স্ত্রী হোটেলে, হাতেনাতে ধরলেন স্বামী

admin • 28 Jan 2026, 11:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রেমিকের সঙ্গে স্ত্রী হোটেলে, হাতেনাতে ধরলেন স্বামী

ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসিতে এক দম্পতির ব্যক্তিগত সম্পর্ককে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ অনুযায়ী, এক স্বামী তার স্ত্রীকে একটি হোটেলে অন্য এক পুরুষের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন। জানা যায়, স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই নারী হোটেলে যান এবং সেখানে তার সঙ্গে দেখা করতে আসেন ওই ব্যক্তি। তবে বিষয়টি আঁচ করতে পেরে স্বামী পিছু নিয়ে সেখানে পৌঁছান।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হোটেলে পৌঁছে স্বামী দু’জনকে বের করে আনেন। তাড়াহুড়োর মধ্যে ওই নারী পোশাক ঠিক করতে করতেই বাইরে আসেন। এরপর স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা দ্রুতই জনসমাগমের রূপ নেয়। উপস্থিত লোকজনের সামনে ওই নারী দাবি করেন, তিনি প্রায় দুই বছর ধরে স্বামীর সঙ্গে থাকতে পারেননি এবং সেই একাকিত্ব থেকেই তিনি অন্য সম্পর্কে জড়িয়েছেন।

 

ঘটনার ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়, যা অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে হাস্যরসের চোখে দেখছেন, কেউ আবার স্বামীর মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন। একই সঙ্গে অনেকে ওই নারীর সিদ্ধান্তের সমালোচনাও করেছেন।

একজন নেটাগরিক মন্তব্য করেন, সমাজে পরকীয়ার ঘটনা দিন দিন বাড়ছে, যা উদ্বেগজনক। অন্যদিকে কেউ কেউ বিষয়টিকে হালকা রসিকতার সঙ্গে নিয়েছেন। আবার কিছু ব্যবহারকারী নারীর বক্তব্যকে সামনে রেখে প্রশ্ন তুলেছেন—দীর্ঘদিন স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা থাকলে এমন পরিস্থিতির দায় কার?

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে সম্পর্ক, দাম্পত্য জীবন ও একাকিত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যা ব্যক্তিগত সম্পর্কের জটিল দিকগুলোকে আবারও সামনে এনে দিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।