Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

প্রেমিকাকে হত্যা করে লাশের সঙ্গে প্রেমিকের বসবাস, অতঃপর...

admin • 26 Nov 2024, 08:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রেমিকাকে হত্যা করে লাশের সঙ্গে প্রেমিকের বসবাস, অতঃপর...

হাসতে হাসতে প্রেমিকের সঙ্গে ভারতের বেঙ্গালুরুর একটি রুমে প্রবেশ করেন এক নারী। এর তিন দিন পর ওই রুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার প্রেমিকই তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভি 

 

ইন্দ্রিরানগর এলাকা থেকে মায়া গোগৌয়ের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে আসাম থেকে এসেছিল। গত ২৩ নভেম্বর তার প্রেমিক আরাভ হারনির সঙ্গে একটি হোটের রুম বুক করেন তিনি। 

পুলিশ জানিয়েছে, সোমবার গোগৌকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। মঙ্গলবার তার প্রেমিক ওই হোটেল থেকে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত মরদেহের সঙ্গে থেকেছে। রুমের মধ্যে থাকা বালিশ এবং কম্বলে রক্ত দেখা গেছে। 

 

সিসিটিভির ফুটেজে দেখা গেছে ২৩ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ওই রুমে আর কেউ প্রবেশ করেনি। রুম থেকে মরদেহ উদ্ধারের সময় পুলিশের ডগ স্কয়ার্ড এবং ফরেনসিক বিভাগ তল্লাশি চালিয়েছে। 

 

আইএএসএস'র প্রতিবেদনে বলা হয়েছে, মায়া গোগৌ একটি প্রাইভেট ফার্মে কাজ করতো এবং বেঙ্গালুরুতে এইচএসআর এলাকায় একটি ভবনে ভাড়া থাকতেন। 

পুলিশ জানিয়েছে, হারনি তার প্রেমিকার মরদেহের সঙ্গে একদিন বসবাস করেছেন। তার পরিকল্পনা ছিল, মরদেহ টুকরো টুকরো করে কেটে প্যাকেট করে কোথাও ফেলে দেয়া। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।