Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

প্রেমিককে গাছে বেঁধে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

admin • 16 Sep 2025, 05:14 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রেমিককে গাছে বেঁধে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

ভারতের ওড়িশায় মন্দিরের পাশেই প্রেমিককে গাছে বেঁধে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গত শনিবারের (১৩ সেপ্টেম্বর) প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ওই কলেজছাত্রী। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার ভুক্তভোগী তরুণী এবং তার প্রেমিক পুরীতে বেড়াতে গিয়ে বালিহারচণ্ডী মন্দিরের কাছে বসে ছিলেন। হঠাৎ একদল স্থানীয় বখাটে ওই তরুণ-তরুণীর ভিডিও করতে শুরু করে এবং সেই ভিডিও মুছে ফেলার বিনিময়ে তাদের কাছে টাকা দাবি করে।

 

কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে, ওই দলের দুই ব্যক্তি তরুণীটিকে ধর্ষণ করে এবং অন্যরা তার প্রেমিককে মারধর করে এবং তাকে একটি গাছের সাথে বেঁধে রাখে। পুলিশ জানিয়েছে, যৌন নির্যাতনের যন্ত্রণা থেকে বেরিয়ে আসার পর সোমবার সন্ধ্যায় মেয়েটি একটি মামলা দায়ের করেছে। ঘটনায় জড়িতদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার আরেক আসামি এখনও পলাতক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।