Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রিসাইডিং কর্মকর্তার অবৈধ নির্দেশ মানা যাবেনা: ইউএনও মাহবুবুল

admin • 04 Jan 2024, 09:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রিসাইডিং কর্মকর্তার অবৈধ নির্দেশ মানা যাবেনা: ইউএনও মাহবুবুল

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়ার কুমারখালীতে দাঁয়িত্ব প্রাপ্ত এক হাজার ১৭৬ জন পিসি, এপিসি, আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে কড়া ব্রিফিং করেন ইউএনও মো. মাহবুল হক।

 

ব্রিফিংয়ে ইউএনও মাহবুবুল হক বলেছেন, আপনাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে। সেটা হল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে আইন সংগত সকল কাজ। তবে প্রিসাইডিং কর্মকর্তা যদি আইন সংগত কোনো কাজ না বলে, তাহলে তাঁর আইন বিরোধী অবৈধ নির্দেশ মানা যাবেনা। প্রিসাইডিং কর্মকর্তা কারো পক্ষপাতিত্ব করতে পারবেনা। আপনারা অবশ্যয় ভোট গণনা শেষে ফলাফল ও নির্বাচনী সরঞ্জামাদি উপজেলায় জমা দিয়ে তারপরে যাবেন।

 

তিনি আরো বলেছেন, নির্বাচনে সবচেয়ে বেশি সদস্য হিসেবে দাঁয়িত্ব পালন করছেন আপনারা। আপনাদের সততা, নিষ্ঠা ও সুষ্ঠ দাঁয়িত্ব পালনের উপর নির্ভর করবে আগামী সংসদ গঠন কেমন হবে? দেশের উন্নয়ন কতটুকু তরান্বিত হবে।

   

এসময় উপস্থিত ছিলেন থানার ওসি মো. আকিবুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা আনসার ভিডিপির কমান্ডার হেলাল উদ্দিন, উপজেলা আনসার ভিডিপির কমান্ডার শহিদুল ইসলাম, আনসার ভিডিপির থানা প্রশিক্ষক হামিদা পারভীন সহ অন্যারা।

 

জানা গেছে, কুমারখালী ও খোকসা উপজেলা নিয়ে কুষ্টিয়া -৪ আসন গঠিত। দুইটি উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৯৬ হাজার ৫৯৫ জন। ভোট কেন্দ্র রয়েছে ১৪৮ টি। তার মধ্যে কুমারখালীতে মোট ৯৮ টি ভোট কেন্দ্রে রয়েছে। প্রতিটি কেন্দ্রে ১২ জন করে মোট এক হাজার ১৭৬ জন আনসার ভিডিপি সদস্য দাঁয়িত্ব পালন করবেন।

 

এই আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের সাথে তুমুল ভোট যুদ্ধ চলছে সাবেক সংসদ সদস্য ও ট্রাক মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।