Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

প্রশাসনে রদবদল

admin • 25 Oct 2023, 11:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রশাসনে রদবদল

প্রশাসনে উপসচিব পদে তিন কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। এছাড়া সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এক কর্মকর্তাকে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।

 

প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মশিউর রহমান তালুকদারকে অর্থ বিভাগে, হুইপের একান্ত সচিব (পিএস) মো. তৌফিক আল মাহমুদকে ভূমি মন্ত্রণালয়ে এবং দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট অফিসে কমার্শিয়াল কাউন্সিলর হিসাবে দায়িত্বপালন শেষে সদ্য যোগ দেওয়া কামরুল হাসানকে কৃষি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

 

পৃথক আদেশে ওএসডি সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলামকে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়নের জন্য রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।