Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রী

admin • 22 Apr 2024, 08:09 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রী

তীব্র দাবদাহে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ রোববার (২১ এপ্রিল) সচিবালয়ে একটি বৈঠকে এ পরামর্শ দেন তিনি।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দাবদাহ ও হিট স্ট্রোকে অসুস্থদের জন্য বাড়তি চিকিৎসা ব্যবস্থা নেয়া হয়েছে। হাসপাতালগুলোতে এ সংক্রান্ত নির্দেশনাও দেয়া হয়েছে। এই গরমে শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে।

 

এজন্য স্কুল ও কলেজ বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছিলো। এ সময় দাবদাহ বাড়লে পরিস্থিতি বিবেচনায় আবারও ছুটি বাড়ানোর পরামর্শ দেয়া হবে বলেও জানান তিনি।

 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এই গরমে পাতলা পোশাক পরিধান ও ছাতা সাথে রাখতে হবে। খাবারের তালিকায় ফল এবং সবজিও রাখতে হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে এবার পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।