Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রবেশ করেছে মৌসুমি বায়ু, আসছে বর্ষা

admin • 01 Jun 2026, 12:56 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রবেশ করেছে মৌসুমি বায়ু, আসছে বর্ষা

চলতি বছরের বর্ষাকালের মৌসুমি বায়ুপ্রাবহ বাংলাদেশের প্রবেশ শুরু করেছে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

সোমবার (১ জুন) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

মোস্তফা কামাল পলাশ জানান, বর্ষাকালের মৌসুমি বায়ু ৩১ মে কক্সবাজার ও বান্দরবান জেলার ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ শুরু করেছে। উল্লেখ্য যে, ঐতিহাসিকভাবে ৩১ মে মৌসুমি বায়ু কক্সবাজার জেলায় টেকনাফ উপজেলার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা শুরু করে।

ফেসবুকে দেওয়া আরেক পোস্টে তিনি লিখেছেন, সোমবার সকাল ১০টার পর থেকে রাত ১২টার মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপরে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান জেলা এবং সিলেট বিভাগের সিলেট, সুনামগন্জ, মৌলভীবাজার ও হবিগব্জ জেলার ওপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। অন্যান্য জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

এছাড়া তাপপ্রবাহ নিয়ে মোস্তফা কামাল পলাশ বলেন—রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার ওপরে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলা এবং খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ওপরে তাপপ্রবাহ থাকার আশঙ্কা করা যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।