দেশের খ্যাতনামা আইনজীবী জেড আই (জহিরুল ইসলাম) খান পান্না আর নেই। শুক্রবার (৪ আগস্ট) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু নিয়ে এমন সংবাদটি সামাজিক মাধ্যম ফেসবুক পেজ সহ সংবাদমাধ্যম অনলাইন পোর্টাল সারাবাংলা ডট নেটও তার মৃত্যুর ভুয়া খবরটি প্রচার করে।
দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশ যাচাই করে দেখেছে যে, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না নিজেই মৃত্যু সংবাদটি সঠিক নয় জানিয়ে তার নিজের ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করেছেন। এছাড়া, জেড আই খান পান্না নিজেই গণমাধ্যমকে নিজের সুস্থতার কথা জানিয়েছেন।
জহিরুল ইসলাম খান পান্নার কন্যা নাদিমাহ খানের করা একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটিতে নাদিমাহ তার বাবা জেড আই খান পান্নার ফেসবুক প্রোফাইলকে ম্যানশন করে করা একটি পোস্টে বাবার সুস্থতার কথা জানান।
তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের বারবার নির্বাচিত সদস্য। তিনি আইনজীবী তথা সাধারণ মানুষের অধিকার রক্ষায় সম্মুখ সারির একজন আইনজীবী হিসেবে খ্যাত।
দেশের অন্যতম মানবাধিকার সংগঠন ‘ব্লাস্ট’ এর প্রতিষ্ঠাকালীন সদস্য এবং দায়িত্ব পালন করছেন ‘আইন ও সালিশ কেন্দ্র’ এর মতো প্রতিষ্ঠানের চেয়ারপার্সনের। আইন পেশায় চার দশকের বেশি সময় অতিবাহিত করা এ জ্যেষ্ঠ আইনজীবীর জন্ম ১৯৪৮ সালে।





