Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিএনপি নেতাকে গাছে বাঁধলেন গ্রামবাসী

admin • 12 Jul 2025, 08:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিএনপি নেতাকে গাছে বাঁধলেন গ্রামবাসী

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন গ্রামবাসী। 

শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সিরাজুল ইসলাম মুনজেল উপজেলার গালা এলাকার মৃত শিরজন আলীর ছেলে। তিনি গালা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক।

স্থানীয়রা জানান, চরদেশ গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে দীর্ঘদিন ধরে এক ব্যক্তির প্রবেশ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছিল। গত রাতে মুনজেল ওই ঘরে ঢোকার পর স্থানীয়রা তাকে হাতে-নাতে আটক করে। পরে ভোররাত পর্যন্ত দুজনকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

ধামেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু বলেন, ‘‘এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে দুজনই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। এখন ওই নারীর স্বামী তাকে নিয়ে আর সংসার করবেন না বলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মোবাইলে জানিয়েছেন। অভিযুক্ত দুজন দুজনকে বিয়ে করতে রাজি আছেন। সামাজিকভাবে বিষয়টা মীমাংসার চেষ্টা চলছে।’’

এ ঘটনায় সিরাজুল ইসলাম মুনজেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন লুৎফর রহমান পিন্টু।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।