দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানালেন ঢাবির ভিসি-প্রো ভিসির।
আজ ০৯ জানুয়ারি (মঙ্গলবার) ২০২৪ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান তারা। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারও।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদার নেতৃত্বে সমিতির নেতৃবৃন্দ এবং নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের নেতৃত্বে নীল দলের কো-কনভেনর অধ্যাপক ড. এ এম আমজাদ ও অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম আলাদা আলাদাভাবে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।





