Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান: আসিফ মাহমুদ

admin • 04 Aug 2026, 04:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান: আসিফ মাহমুদ

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসগুলোতে ছাত্রদল আবারও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ছাড়া তিনি এ কারণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

পোস্টে আসিফ মাহমুদ সজীব লেখেন, ‘ক্যাম্পাসগুলোতে আবারও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে ছাত্রদল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের সন্ত্রাসীদের হামলায় জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ, জাবির খান গুরুতর আহত হয়েছেন।’

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে আসিফ মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান।’

এদিকে মঙ্গলবার দুপুরের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে বলে জকসু প্রতিনিধিরা অভিযোগ করেন।

এর আগে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ‘জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীর ব্যানার রাখা ও সরানো নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও চেয়ার-ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।