Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

প্রধান বিচারপতির সাথে দেখা করতে সুপ্রিম কোর্টে সিইসি

Mohiuddin Ahmad Tanveer • 31 Jul 2023, 11:21 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রধান বিচারপতির সাথে দেখা করতে সুপ্রিম কোর্টে সিইসি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সাথে দেখা করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (৩১ জুলাই) দুপুর ১টা ২৬ মিনিটে সুপ্রিম কোর্ট আসেন তিনি।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসেই ভেতরে প্রবেশ করেন সিইসি। এ সময় হঠাৎ প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের কারণ জানতে চাওয়া হলেও সাংবাদিকদের তাৎক্ষণিক কোনো জবাব দেননি তিনি। তবে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

এসময় তার সাথে ছিলেন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম। এছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান ও আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

মুন্সি মশিয়ার রহমান জানান, সৌজন্য সাক্ষাৎ করতেই সিইসিসহ ইসির প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে এসেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।