Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর

admin • 05 Aug 2024, 08:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর চালাচ্ছেন বিক্ষোভকারীরা। সোমবার বিকেল ৫টার দিকে এ ভাঙচুর চালানো হয়।

জানা যায়, জনতা দেয়াল টপকে ১৯ হেয়ার রোডে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে পড়েন। তারপর বাসভবনে ভাঙচুর চালান। এ সময় বাসভবনের ভেতর থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন।

প্রধান বিচারপতির বাসভবন ছাড়াও ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন, ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়েও আগুন দিয়েছেন। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।