Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

প্রধান উপদেষ্টার ৩ বিশেষ সহকারী নিয়োগ

admin • 11 Nov 2024, 07:23 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার ৩ বিশেষ সহকারী নিয়োগ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তিনজনকে। এরা হলেন খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান ও অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। একইসঙ্গে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনটি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও দেয়া হয়েছে তাদের।

   

রোববার (১০ নভেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপান জারি করে জানানো হয় বিষয়টি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান ও অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন।

এছাড়া বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী উপদেষ্টাদের সহায়তা প্রদানের জন্য খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং আমিনুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।