Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রধান উপদেষ্টার শোকবাণী তারেক রহমানের হাতে হস্তান্তর

admin • 05 Jan 2026, 09:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার শোকবাণী তারেক রহমানের হাতে হস্তান্তর
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক বাণী পাঠিয়েছেন।
বিএনপির গুলশান চেয়ারপারসন অফিসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে বাণী পৌঁছে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও সহকারী প্রেস সচিব নাঈম আলী।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ৩টায় পৌঁছে দেয়া হয়।
উল্লেখ্য, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও দেশের লাখ লাখ মানুষ শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।