এক্সক্লসিভ
জাতীয়
প্রতি কিলোমিটারে ভাড়া কমলো ৫ পয়সা
admin
• 31 Aug 2022, 12:12 PM
• পঠিত 3 বার
জ্বালানি তেলের দাম কমায় বাস ভাড়া প্রতি কিলোমিটার ৫ পয়সা কমিয়েছে সরকার। বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি বাসভাড়া ৫ পয়সা কমিয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
মহানগরে কিলোমিটারপ্রতি ৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা ঠিক করা হয়েছে। এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





