পোস্টাল ব্যালটের মাধ্যমে আগামীকাল বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওইদিন বেলা ১১টায় বঙ্গভবন থেকে এই ভোট দেবেন রাষ্ট্রপ্রধান।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ভোটকেন্দ্রে যেতে অসমর্থ- এমন চার ধরনের ভোটাররা ডাকে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন- নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু হয়েছে। এবার রাষ্ট্রপতির ভোট প্রয়োগের মাধ্যমে এ বিষয়টিকে জনপ্রিয় করতে চায় নির্বাচন কমিশন।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল গত ১৫ নভেম্বর ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি নির্বাচন।





