Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

পোশাক নিয়ে শুধু প্রশ্ন করেছি, আদেশে কিছু লিখিনি -হাইকোর্ট

shibly hasan • 17 Aug 2022, 02:22 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পোশাক নিয়ে শুধু প্রশ্ন করেছি, আদেশে কিছু লিখিনি -হাইকোর্ট
নরসিংদী রেলস্টেশনে পোশাকের কারণে হেনস্তার শিকার তরুণীর পোশাক নিয়ে এ সংক্রান্ত মামলার আদেশে কিছুই লেখা হয়নি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বুধবার (১৭ আগস্ট) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। এসময় হাইকোর্ট বলেন, 'আমরা (হাইকোর্ট) তো আদেশে পোশাক নিয়ে কিছুই লিখিনি, আমরা ভিডিও দেখে আইনজীবীদের কাছে শুধু জানতে চেয়েছি। ভিডিও দেখে রাষ্ট্রেপক্ষের কাছে জানতে চেয়েছি, এমন ড্রেস পরে এমন গ্রাম এলাকায় যাওয়া ঝুঁকিপূর্ণ কিনা?' পরে আদালত সম্পর্কে ভিন্ন রকম মন্তব্য যদি কেউ করে থাকেন, তাহলে তাদের সম্পর্কে সুনির্দিষ্টভাবে তথ্য উপস্থাপনে আইনজীবীদের নির্দেশ দেন হাইকোর্ট। এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) হেনস্তার শিকার তরুণীকে নিয়ে হাইকোর্ট মন্তব্য করেন। পরে সেসব মন্তব্যের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিবাদ জানান। আরও পড়ুন:গ্রেনেড হামলার প্রতিবাদে কুমারখালীতে বিক্ষোভ সমাবেশ আদালতের মন্তব্য নিয়ে ফেসবুকে মন্তব্য করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি বুধবার (১৭ আগস্ট) দুপুরে হাইকোর্টে উপস্থাপন করেন মারজিয়ার আইনজীবী মো. কামাল হোসেন। তার সঙ্গে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ আবুল হাশেমও ফেসবুকের একটি স্ক্রিনশট আদালতে উপস্থাপন করেন এবং মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. কামাল হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।