Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

পেঁয়াজ-চিনি ছাড়াই টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

admin • 18 Jan 2024, 09:24 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পেঁয়াজ-চিনি ছাড়াই টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

রাজধানীসহ সারা দেশে জানুয়ারি মাসের পণ্য বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। তবে এ মাসে বিক্রি করা হবে না চিনি ও পেঁয়াজ।

 

আজ মোহাম্মদপুর তাজমহল পার্কের সামনে এই বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)। বুধবার টিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চাল, ভোজ্যতেল ও ডাল বিক্রি করা হবে। জানুয়ারি মাসে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে এই পণ্য বিক্রি করা হবে।

 

সেক্ষেত্রে একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল বা রাইসব্রান অয়েল কিনতে পারবেন।

 

এদিকে গত ডিসেম্বরে প্রাপ্যতাসাপেক্ষে দেশের কয়েকটি স্থানে চিনি ও পেঁয়াজ বিক্রি করলেও চলতি মাসে সেটি বিক্রি করছে না টিসিবি। তবে এর কারণ জানায়নি প্রতিষ্ঠানটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।