Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

পূজামণ্ডপে পড়ে ছিল তরুণীর অর্ধনগ্ন ও অর্ধদগ্ধ লাশ

admin • 16 Oct 2024, 01:45 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পূজামণ্ডপে পড়ে ছিল তরুণীর অর্ধনগ্ন ও অর্ধদগ্ধ লাশ

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার কৃষ্ণনগরে এক তরুণীর অর্ধনগ্ন ও অর্ধদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে ওই মরদেহ উদ্ধার হয়।

 

কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের অফিসের খুব কাছেই অবস্থিত একটি পুজামণ্ডপ লাগোয়া এলাকা থেকে মিলেছে এই তরুণীর মরদেহ। পরিচয় গোপনের জন্য বা প্রমাণ লোপাটের জন্যই হয়তো তাঁর মুখ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে। আর পুলিশের অনুমান, মেয়েটিকে অন্য জায়গায় খুন করা হয়েছে।

হিন্দুস্তান টাইমস লিখেছে, কলকাতাসহ গোটা রাজ্যের নানান জায়গায় মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছিল ‘দ্রোহের কার্নিভাল’। আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদেই সেই প্রতিবাদের আয়োজন করা হয়েছিল। এ অবস্থাতেই ঘটনা ঘটল নদিয়ার কৃষ্ণনগরে।

জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে প্রথম মরদেহটি দেখতে পান কয়েকজন প্রাতঃভ্রমণকারী। জেলা পুলিশ সুপারের অফিসের ঠিক পিছনে আশ্রমপাড়া বারোয়ারির উল্টো দিকে তরুণীর মরদেহটি পড়ে ছিল। এরপরই কৃষ্ণনগর কোতোয়ালি থানায় ঘটনাটি জানানো হয়। মরদেহটি উদ্ধরা করে নিয়ে যায় পুলিশ। সেটিকে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়।

এ ঘটনার প্রসঙ্গে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় মিত কুমার মাকোয়ান বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তরুণীর বয়স ২০ থেকে ২২ বছর। তবে মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।