Friday, 4 September 2026
শিরোনাম
আইন-আদালত এক্সক্লসিভ

পুলিশের গুলিতে পুলিশ নিহত: কনস্টেবল কাওসার ৭ দিনের রিমান্ডে

admin • 09 Jun 2024, 04:27 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পুলিশের গুলিতে পুলিশ নিহত: কনস্টেবল কাওসার ৭ দিনের রিমান্ডে

পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যায় অভিযুক্ত আরেক পুলিশ কনস্টেবল কাওসারকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৯ জুন) আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে অভিযুক্ত পুলিশ সদস্য কাওসারকে জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর আদালতে তাকে উপস্থাপন করা হয়। পরে আদালত কাওসারের সাতদিন রিমান্ড মঞ্জুর করেন।

 

এদিকে নিহত মনিরুল ইসলামের ভাই বাদী হয়ে গুলশান থানায় মামলা করেছে। এতে কনস্টেবল কাউসার আলীকে আসামি করা হয়েছে।

 

এর আগে শনিবার (৮ জুন) দিবাগত রাতে কনস্টেবল কাওসার আলীর গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল। নিহত মনিরুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কূটনৈতিক নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন।

 

এ ঘটনায় সাজ্জাদ হোসেন নামে জাপান দূতাবাসের এক গাড়ি চালক আহত হয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।