Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

পুলিশ ভেরিফিকেশনে দেখা হবে না রাজনৈতিক পরিচয়

admin • 18 Nov 2024, 06:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পুলিশ ভেরিফিকেশনে দেখা হবে না রাজনৈতিক পরিচয়

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। আজ সোমবার সাংবাদিকদের এসব কথা বলেছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন।

এ সময় পুলিশ সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘পুলিশ সংস্কার কমিশন পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে। এ ক্ষেত্রে এনআইডি কার্ড হতে পারে ভেরিফিকেশনের মানদণ্ড।’

সফররাজ হোসেন আরও বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা মেনে পুলিশ গ্রেপ্তার ও রিমান্ডে নিতে পারবে- এমন সুপারিশ করা হবে। তবে সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি। সরকার সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেবে। ৫৪ ধারা সংশোধনের সুপারিশ করা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।