Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

পুলিশ ব্যারিকেড সরিয়ে শাপলা চত্বরে ঢুকে পড়েছে জামায়াত

admin • 28 Oct 2023, 01:51 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পুলিশ ব্যারিকেড সরিয়ে শাপলা চত্বরে ঢুকে পড়েছে জামায়াত

জামায়াতের নেতাকর্মীরা শনিবার সকাল থেকে অবস্থান নিয়েছিলেন আরামবাগে। সেখানে তাদের ব্যারিকেড দিয়ে আটকে রেখেছিল পুলিশ। দলটির নেতাকর্মীরা শাপলা চত্বরে যেতে চাইলেও পুলিশ তাদের অনুমতি দেয়নি।

 

এরমধ্যেই দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে জামায়াতের একদল নেতাকর্মী পুলিশ ব্যারিকেডের পেছন দিক থেকে শাপলা চত্বরে ঢুকে পড়েন।

 

দুপুর সাড়ে ১২টার পর মতিঝিল থেকে কয়েক হাজার জামায়াতের নেতাকর্মী আরামবাগে সমাবেশে যোগ দেন পুলিশের ব্যারিকেড ভেঙে।

 

অন্যদিকে আরামবাগ স্কুলের সামনে দিয়ে মতিঝিল শাপলা চত্বরে ঢুকে পড়েন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। দুদিক থেকে পুরো শাপলা চত্বর দখলে নেন জামায়াতের কর্মীরা।

 

দুই পাশে র‌্যাব ও পুলিশের উপস্থিতি থাকলেও তারা জামায়াতের কাউকে বাধা দেয়নি। নেতাকর্মীরা এলে রাস্তা ছেড়ে দিয়েছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।