Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক আটক

admin • 14 Nov 2025, 06:33 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক আটক

দীর্ঘদিন পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওরাপাড়ায় নিজ বাসা থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। বর্তমানে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, ড. এরশাদ হালিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত।

 

এর আগে, রসায়ন বিভাগের কিছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে ড. এরশাদ হালিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এ ছাড়া, রসায়ন বিভাগের শিক্ষার্থী এ কে এম সুমন এক ফেসবুকে পোস্টে ড. এরশাদ হালিমের বিরুদ্ধে অভিযোগ তুলে পরিচয় গোপন রেখে দুইজন অভিযুক্তের বক্তব্য প্রকাশ করেন।

 

অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে অভিযোগ—তিনি বিভিন্ন অজুহাতে ছাত্রদের রুমে ডেকে নিয়ে আলো নিভিয়ে দরজা-জানালা বন্ধ করে শারীরিক স্পর্শ দাবি করতেন, জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।