Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পুরান ঢাকায় প্রিন্টিং প্রেসের আগুন নিয়ন্ত্রণে

admin • 15 Mar 2024, 11:25 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পুরান ঢাকায় প্রিন্টিং প্রেসের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলির ঘি পট্টিতে জিনাত প্রিন্টিং ওয়ার্কস নামে একটি প্রিন্টিং প্রেসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় রাত ১০টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, রাত ৯টা ৩৮ মিনিটের দিকে আগুনের এ ঘটনা ঘটে। নিয়ন্ত্রণে কাজ ককরে সদরঘাট, সূত্রাপুর এবং সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

খবর পেয়ে রাত পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে যুক্ত হয় আরও ৬টি ইউনিট। আগুনে নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।