Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

পুকুরপাড় পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ : স্যান্ডেল খুঁজে দিল লাশ

admin • 18 Oct 2023, 08:10 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পুকুরপাড় পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ : স্যান্ডেল খুঁজে দিল লাশ

ফরিদপুরের সালথায় পুকুরপাড় পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে মো. আতিয়ার মোল্যা (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামে এই ঘটনা ঘটে। আতিয়ার ওই গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ের জনক।

 

নিহতের পরিবার জানান, দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশে নিজের পুকুর পাড়ের আগাছা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ হন আতিয়ার। একপর্যায় পরিবার সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি শুরু করেন।

   

এ সময় পুকুরপাড়ে তার ব্যবহৃত স্যান্ডেল পড়ে থাকতে দেখেন তারা। পরে স্যান্ডেলের সূত্র ধরে বিকেল সাড়ে ৫টার দিকে পুকুরের পানিতে নেমে ডুবন্ত অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার রাত ১১টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বাবু বলেন, আতিয়ার একজন কৃষক।

 

ধারণা করা হচ্ছে পুকুরপাড় পরিষ্কার করতে গিয়ে তিনি পানিতে পড়ে ডুবে যান। পরে সেখান থেকে তিনি আর উঠে আসতে পারেননি। যে কারণে পানিতেই তার মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।