Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পুকুর থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার

admin • 17 May 2026, 03:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পুকুর থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার
টাঙ্গাইলে পুকুরে ভাসমান অবস্থায় দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো, উপজেলার বজলুর রহমান মজনুর ছেলে মো. মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল থেকে ওই দুই ভাই নিখোঁজ ছিল। দুপুরে স্থানীয়রা পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসক আলমগীর হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. হানিফ উদ্দিন বলেন, মরদেহ দুটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।