Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

পিলখানা হত্যা: প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা

admin • 24 Feb 2026, 12:53 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পিলখানা হত্যা: প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা

পিলখানা হত্যা মামলার বিচারকাজের পাশাপাশি আবার কমিশন গঠনের আলোচনা চলছে সমানতালে। এতে আসামি ও নিহত সেনা কর্মকর্তাদের পরিবারগুলো হতাশ। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, বিস্ফোরক এই মামলার সাক্ষীদের জবানবন্দিতে, বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানকসহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে।

এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি প্রায় সাড়ে ৮০০ জন। মামলায় সাক্ষী ১ হাজার ২০০ জন। সাক্ষ্য নেওয়া হয়েছে ৩০০ জনের। এর মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে শেখ হাসিনাসহ কয়েকজনের জড়িত থাকার বিষয়ে তথ্য এসেছে।

 

বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক এই মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি। সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর এই মামলার কয়েকশ আসামি জামিন পেয়েছেন।

বিচারিক আদালত ২০১৩ সালের ৫ নভেম্বর এ মামলার রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। হাইকোর্ট ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। এ ছাড়া ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৮৩ জন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।