Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পার্বত্য তিন জেলায় ভোটের ফল সংগ্রহে ব্যবহৃত হবে ওয়্যারলেস

admin • 06 Feb 2026, 04:01 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পার্বত্য তিন জেলায় ভোটের ফল সংগ্রহে ব্যবহৃত হবে ওয়্যারলেস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোবাইল নেটওয়ার্কবিহীন পার্বত্য তিন জেলার ১০৮টি ভোটকেন্দ্রের ফলাফল সংগ্রহে আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিক নেটওয়ার্ক বা ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

চিঠিতে বলা হয়, দ্রুত বেসরকারি প্রাথমিক ফল প্রস্তুত ও ঘোষণার লক্ষ্যে দুর্গম ও হেলিসর্টি ভোটকেন্দ্রগুলোর কেন্দ্রভিত্তিক ভোটগণনার বিবরণী বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে সংগ্রহ করা হবে।

 

দ্রুত বেসরকারি প্রাথমিক ফল প্রস্তুত ও ঘোষণার লক্ষ্যে দুর্গম ও হেলিসর্টি ভোটকেন্দ্রগুলোর কেন্দ্রভিত্তিক ভোটগণনার বিবরণী বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে সংগ্রহ করা হবে। ইসির তথ্য অনুযায়ী, এ পদ্ধতিতে রাঙামাটির ২০টি, বান্দরবানের ৪৬টি ও খাগড়াছড়ির ৪২টি- মোট ১০৮টি ভোটকেন্দ্রের ফল সংগ্রহ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।