Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পাঁচ বছরে রেলওয়ে'র স্মরণীয় অর্জন রেখে বিদায় নিলেন রেলমন্ত্রী

admin • 13 Jan 2024, 07:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পাঁচ বছরে রেলওয়ে'র স্মরণীয় অর্জন রেখে বিদায় নিলেন রেলমন্ত্রী

বাংলাদেশ রেলওয়ে বর্তমান এবং সাবেক রেলমন্ত্রী এ্যাডভোকেট  নূরুল ইসলাম সুজন এমপি রেলপথ মন্ত্রণালয়ের দ্বায়িত্ব গ্রহন করে ২০১৯ জানুয়ারি থেকে ২০২৪ জানুয়ারি পর্যন্ত বিগত ৫ বছরে বাংলাদেশ রেলওয়ে যা অর্জন করেছে তা দ্যা  মিরর অব বাংলাদেশের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

স্বাধীনতার পর বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বেশি উন্নতি করা হয় নুরুল ইসলাম সুজন রেলমন্ত্রীর সময়ে আর সেই  বিগত পাঁচ বছরে রেল ওয়ের যত উন্নয়ন -

নতুন রুটে নতুন  রেলপথ: ঢাকা থেকে পদ্মা সেতু রেললাইন সংযোগ অন্যতম। চট্টগ্রাম -কক্সবাজার,খুলনা থেকে মোংলা,ভাঙ্গা- নড়াইল- যশোর,আখাউড়া -আগরতলা সহ বগুড়া -সিরাজগঞ্জ রুটে মোট ৬টি নতুন  রেলপথ করা হয়েছে। লাকসাম -আখাউড়া,পার্বতীপুর -কাউনিয়া রুটে ডুয়েলগেজ প্রকল্প বাস্তবায়ন করা হয়। এছাড়া বঙ্গবন্ধু ডুয়েলগেজ ডাবল রেলওয়ে ব্রীজ,খুলনা - দর্শনা ডাবল লাইন প্রকল্প সহ উল্লেখযোগ্য । 

এসবের বাইরে রেলবহরে যুক্ত হওয়া কনতুন আমেরিকা ৬৬ সিরিজের লোকোমেটিভ,ব্রান্ড নিউ আধুনিক চাইনিজ কোচ ইন্দোনেশিয়া থেকে আমদানি কৃর্ত ১৯ ইনকা মিটারগেজ,১৯ ইনকা ব্রডগেজ,ব্রান্ড নিউ আধুনিক কোরিয়ান কোচ এবংকোরিয়ান লোকোমেটিভ ৩০ সিরিজ।

রেল বহরে নতুন ট্রেন চালু : রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সময়ে রেল বহরে নতুন চালু হওয়া ট্রেন গুলোর মধ্যে একটি আন্তর্জাতিক 'মিতালি এক্সপ্রেস' ট্রেন চালু হয়।  ঢাকা থেকে রাজশাহী হয়ে চাপাই নবয়াবগঞ্জ রুটে নতুন ননস্টপ ৭৯১/৭৯২ 'বনলতা এক্সপ্রেস', ঢাকা থেকে পঞ্চগড় রুটে, নতুন সেমি ননস্টপ ৭৯৩/৭৯৪/ 'পঞ্চগড় এক্সপ্রেস', ঢাকা থেকে বেনাপোল রুটে নতুন আন্ত নগর ৭৯৫/৭৯৬ 'বেনাপোল এক্সপ্রেস'; ঢাকা থেকে রংপুর হয়ে কুড়িগ্রাম পর্যন্ত নতুন সেমি ননস্টপ ৭৯৭/৭৯৮ 'কুড়িগ্রাম এক্সপ্রেস'; ঢাকা থেকে ৭৯৯/৮০০/ 'জামালপুর এক্সপ্রেস' ট্রেন চালু করা হয়।  এছাড়া নতুন আরো একটি আন্ত নগর ট্রেন চালু করা হয়।

আন্তনগর ট্রেন: যাত্রীদের ট্রেন যাত্রা আরো আনন্দময় করতে ঢাকা -চট্রগ্রাম রুটের চট্রলা লোকাল ট্রেনটি কে ৮০১/৮০২/ আন্ত নগর ট্রেন হিসাবে বাস্তবায়ন করা হয়; সেই সঙ্গে  রাজশাহী-পঞ্চগড় রুটে নতুন আন্ত নগর ৮০৩/৮০৪ 'বাংলাবান্ধা এক্সপ্রেস' , ঢাকা-চিলাহাটি রুটে নতুন আন্ত নগর ৮০৫/৮০৬ 'চিলাহাটি এক্সপ্রেস'; ঢাকা - চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে নতুন দুটি ননস্টপ ৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেস এবং৮১৫/৮১৬/পর্যটন এক্সপ্রেস চালু করা হয়েছে।

দীর্ঘ ৫বছর সময় রেলমন্ত্রীর থাকা অবস্থায় তিনি বাংলাদেশ রেলওয়ে তে ব্যাপক উন্নয়ন অবকাঠামো নির্মাণকাজের বাস্তবায়ন করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।